প্রধান অতিথির বক্তব্যে মো. তরিকুল ইসলাম বলেন, “রোজা যেমন মানুষের শরীরের জন্য মঙ্গলজনক, খেলাধুলাও শরীর-স্বাস্থ্য ও মন ভালো রাখে।" তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি ফুটবল ক্লাব গঠন করায় সংগঠক ও খেলোয়াড়দের প্রশংসা করেন।
আয়োজক শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এই ইফতার মাহফিল মিলডুরায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের উপদেষ্টা সুরুজ্জামান সুরুজ, সায়েম সরকার ও মাইনুদ্দিনসহ সংগঠনের নেতা ও সদস্যবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, জাকির হোসেনসহ এবং বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন হিসেবে বিএসওএম এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
মাহফিলে সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪–এর আসরে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আবু রায়হান কোরআন তিলওয়াত করেন।
সাহিত্যের বাতিঘরখ্যাত চট্টগ্রামের প্রতিভাবান গর্বিত সাহিত্যিক ও যুক্তরাজ্যপ্রবাসী অধ্যাপক নজরুল হাবীবির প্রতিষ্ঠিত অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সামাজিক, মানবিক ও সাহিত্যিক সংগঠন কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মসজিদের মুসল্লিরাসহ মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিরাজুল হক বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সব হত্যাকাণ্ডের বিচার করা জরুরি।
ইফতার পূর্ব সভায় সভাপতি ইসকান্দর মনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে গত বছরে সম্পন্ন করা প্রবাসীদের কল্যাণে ও মানবসেবামূলক কার্যক্রমগুলো তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) জেনেভার স্থানীয় একটি গীর্জা প্যারোয়াস প্রোটেস্ট্যান্ট ড্য মন্টব্রিয়ঁর হল রুমে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাজধানী মাস্কাটের আল-ফালাজ ৪ স্টার হোটেলে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক শ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়া দেশটির রাজধানী কুয়ালালামপুর ইফতার ও দোয়া মাহফিল করেছে। রোববার (২৩ মার্চ) কুয়ালালামপুরের হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম ও পুরনো সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ (সোমবার) দুবাইয়ের পিংক সেলসি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইতালির ভিচেঞ্জায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেঞ্জার একটি খোলা মাঠে বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) লিসবনের দিজাজ রেস্তোরাঁর হলরুমে এই ইফতার আয়োজন করা হয়।
স্পেনের বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের আয়োজনে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাতারে বৃহত্তর ফটিকছড়ি সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দোহার একটি হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।